কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগনের প্রণোদনা এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ প্রণোদনা ও শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদান প্রদান করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো.দেলোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal