সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার আছে একমাত্র শেখ হাসিনার। তাছাড়া বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার আর কারো নেই।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে সালথা উপজেলা চত্বরে সালথা উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় লাবু চৌধুরী আরো বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বিগত কোন সরকারের আমলে বাংলাদেশে এত উন্নয়ন হয়নি।
এসময় উপস্থিত ইউপি চেয়ারম্যান-মেম্বারগনের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। দেশকে উন্নত রাষ্টের তালিকায় পৌছাতে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বালীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ তোতা মিয়াসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও ইউপি মেম্বারগন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে সালথা উপজেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উদ্বোধন করা হয় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার। পরে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal