সাইফুল ইসলাম সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন সালথা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালি।
সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) শাহাদৎ হোসেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা উপজেলা প্রকৌশলি আবু জাফর মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা,সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষকবৃন্দ বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এসময় সালথা উপজেলার উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনে উপস্থিত সকলকে পাশে থাকার আহব্বান জানান।
projonmo21.com Popular bangla online newsportal