সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে  ফুটবল প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

কালিয়াকৈরে  ফুটবল প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

 গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ তম উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীয়া সমিতি কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১১ সেপ্টেম্বর ) বিকালে চূড়ান্ত  ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়   এ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও  মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা,
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।
উক্ত চূড়ান্ত  ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রফেসর এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে পরাজিত করে জাবেদ আলী সরকারি উচ্চ বিদ্যালয়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;