জুয়েল রানা,দৌলতপুর(মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হেলাল উদ্দিন(৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়ন থেকে এসআই মনোরঞ্জন সরকারের নেতৃত্বে উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন দীর্ঘদিন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয় করে আসতেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, কতিপয় মাদক কারবারি জিয়নপুরের উত্তরপাড়া এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
projonmo21.com Popular bangla online newsportal