সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় মেজর হালিমের উদ্যোগে আগস্টের শেষ দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালথায় মেজর হালিমের উদ্যোগে আগস্টের শেষ দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামীলীগের জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম উদ্যোগে শোকের মাস আগস্টের শেষ দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সালথা বাজার বাইপাস সড়ক সংলগ্ন মেজর (অবঃ) আতমা হালিমের উন্নয়ন প্রচার অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে মেজর (অবঃ) আতমা হালিম বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকেছেন। তাদের দুঃখ-কষ্টে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। সকল পেশার মেহনতি মানুষের পাশে তিনি ছিলেন সব সময়। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর থাকবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

পরে সন্ধ্যা ৬টায় নেতাকর্মীদের নিয়ে ভাওয়াল গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা মরহুম আলাল মাতুব্বরের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। এ সময় শোকাহত পরিবারের খোজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;