সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির মূল হোতা গ্রেফতার

জলঢাকায় চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির মূল হোতা গ্রেফতার

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধব

 

নীলফামারীর জলঢাকায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির মূল হোতা গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব,মোঃ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়,জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে,জলঢাকা থানার অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পৌরসভার দুন্দিবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা মোঃ- লিটন ইসলাম(২৬)কে আটক করা সহ তার তথ্য অনুযায়ী জলঢাকা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে চুরি করা ০২ (দুই)টি কম্পিউটার মনিটর, ০২ (দুই)টি কম্পিউটার পিসি সহ চোরাই মালামাল উদ্ধার করে।

আটককৃত ব্যাক্তি জলঢাকা পৌরসভার

দুন্দীবাড়ি (ডাঙ্গাপাড়া)এলাকার মৃত সহিবার রহমান এর ছেলে মোঃ- লিটন ইসলাম(২৬)।

উল্লেখ যে, গত ২২ আগষ্ট,২৩ ইং তারিখ গভীর রাতে জলঢাকা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তালা ভেঙ্গে চোরেরা ০২ (দুই)টি কম্পিউটার মনিটর, ০২ (দুই)টি কম্পিউটার পিসি সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়।

এ চুরির ঘটনায জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় ৪৫৭/৩৮০ ধারায় এজাহার দায়ের করেন। মামলা নং-২৬ তারিখঃ-২৪/৮/২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;