হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ করি,মেয়েদের ভবিষ্যৎ গড়ি,এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। রবিবার ২০ আগষ্ট উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউ এস এস ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি আয়োজিত ত্রৈমাসিক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সচিব রশিদুল ইসলাম, বালাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী,বালাপাড়া দাখিল মাদরাসার সুপার,সাইদুর রহমান,কৈমানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হক,ইউএসএস এর ফিল্ড কোর্ডিনেটর আব্দুর রহিম, মনিটরিং অডিটর আব্দুস কুদ্দুস সরকার,টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন, শিক্ষক রঞ্জন রায়,জলঢাকা প্রেস ক্লাবের সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, কৈমারী ইউনিয়নের কাজী নাজমুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনালের পপি আক্তার, ইউএসএস এর আজপিয়া আক্তার,যুব ফোরামের অন্তরা রায়,সহ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা বৃন্দ প্রমুখ। সভায় বক্তারা বলেন বাল্যা বিবাহ প্রতিরোধে সচেতনতা করা সহ তা প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal