কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ১১ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও একটি স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জামালপুর ইউপি সদস্য মো.ফারুক শেখ, শিক্ষক সাদেক হোসেনসহ শারীরিক প্রতিবন্ধীর অভিভাবকরা।
projonmo21.com Popular bangla online newsportal