কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. মতিউর রহমান সরকারের দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী সরকার বাড়ী নিবাসী মরহুম মো. আব্দুল গফুর সরকারের ছেলে। সোমবার দিবাগত রাত ৮টায় রাজধানীর উত্তরা লুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।
মঙ্গলবার বাদ জোহর টিওরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে টিওরী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কণ্যা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।
মো. মতিউর রহমান সরকারের মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক এমপি, ডাকসু’র সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মো. সহিদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, রুপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, সদস্য মো. বদরুজ্জামান সরকার মোমেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ মো. মতিউর রহমান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় মরহুমের বিদেহী আতœার মাগফিরাত মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কালীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো ৪৮তম জাতীয় শোক দিবস
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম জাতীয় শোক দিবস।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়সহ ৭টি ইউনিয়ন ও পৌরসভায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনিমিত করে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও সকল শহীদদের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলী। পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, থানা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চলনায় এক মিনিট নিরবতা পালন শেষে দুপুর ১২টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আতœার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর জন্য উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal