সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বঙ্গমাতার জন্মদিন পালন

কালিয়াকৈরে বঙ্গমাতার জন্মদিন পালন

 

 

কালিয়াকৈর প্রতিনিধি (গাজীপুর)

 

কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

গতো কাল মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলার প্রকৌশলী বিপ্লব পাল, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা রহমত উল্লাহ, সমবায় কর্মকর্তা সাবিরা খান।

 

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ৯ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন  ও ৬ জন দুস্থ মহিলাদের প্রত্যেককে  নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;