কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “ সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান মাসুদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ফায়েজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ৯ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal