সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। তিনি আমাদের আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব-দু:খি মানুষদের নিয়ে সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যতেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ।
আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বাষিকী সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী আরও বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষনা করা হবে।
যুবলীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, যুবলীগের জানায়াত-বিএনপির অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পদ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকাই খরচ করেন কোনো কাজ হবে না। চিটার-পাটপার ও টাউটদের স্থান যুবলীগে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পরীক্ষিত কমর্ীরাই যুবলীগে স্থান পাবেন। এতে কোনো ধরণের সন্দেহ নেই। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যাকে দায়িত্ব দিবেন, সেই পদ পাবেন। এর বাইরে কেউ পাবেন না।
উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-২ আসনের সংসদস সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মুস্তাফিজ, সদস্য অ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম, নিয়া জামান সজিব, আরিফুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, খান মো. শাহ সুলতান রাহাত প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal