সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় শেষ হলো দুই দিনব্যাপী সাহিত্য ও বইমেলা

সালথায় শেষ হলো দুই দিনব্যাপী সাহিত্য ও বইমেলা

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুই দিন ব্যাপী সাহিত্য ও বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সাহিত্য ও বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক ও লেখক শাহদাব আকবর লাবু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক ও লেখক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, কাইজ্জা-মারামারি বন্ধ করে সবাই মিলে সাহিত্যচর্চা করতে হবে। আমি চাই আগামীতে সালথা ও নগরকান্দার মাটিতে কোনো প্রকার ঢাল, সরকি দিয়ে কাইজ্জা-মারামারি থাকবে না। এসব বন্ধ করে সবাই মিলে সাহিত্যচর্চা করতে হবে।

তিনি আরো বলেন, সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের আবহমান সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। এ লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক, সালথা উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, ফরিদপুর রাসিনের নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আছমা আক্তার মুক্তা, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোর্টের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন, সালথা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ।

এছাড়াও জেলা- উপজেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। একই দিনে সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবন্ধ পাঠ করেন খন্দকার ফারহানা মুন্নি। এতে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!