সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় আওয়ামী লীগের প্রচারণা অফিস উদ্বোধন 

সালথায় আওয়ামী লীগের প্রচারণা অফিস উদ্বোধন 

 

 

সাইফুল ইসলাম, সালথা(ফরিদপুর)প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রচারণা অফিসের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার সালথা বাজার সংলগ্ন বাইপাস সড়কে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ইশারত হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচারণা

অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সালথা উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, কবির খান, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, উপজেলা যুবলীগ নেতা রাসেল খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে এবং পুনরায় আওয়ামীলীগ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে নেতাকর্মীদের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;