নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক ডেক এলাকায় গতকাল শনিবার(১৫ জুলাই)রাতে
নারী(২৯) ন ধর্ষনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ
।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিন কালামপুর খাজারডেক এলাকার মৃত নুর হোসেনের ছেলে নাজির
হোসেন (২৫),মোঃ ফজল বেপারীর ছেলে রিপন হোসেন (২৩) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার
নারায়নপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে হোসেন আলী(৩২) সে খাজারডেক এলাকার শাহজানের বাড়ির
ভাড়াটিয়া । ভোক্তভোগী ও থানার এজাহার সূত্রে জানাযায় দুই মাস আগে কাজের সন্ধানে ঐ নারী
কালিয়াকৈর এ কাজের সন্ধানে আসলে রিপনের সাথে পরিচয় হয় । এসময় ঐ নারী বিভিন্ন
বাসাবাড়িতে রান্নার কাজ করতেন । তখন রিপন ঐ নারীকে কারখানা বা গার্মেন্সে চাকুরী নিয়ে দিবে
বলেন পরে ঐ নারী জানান ঈদের পর এসে চাকুরী নিবে বলে জানান ।পরে ভোক্তভোগী নারী ঈদের ছুটিতে
গ্রামের বাড়ি নাগরপুরে চলে গেলে । ঈদের ছুটি শেষে কাজের সন্ধানে ১৪ জুলাই ঐ নারী ঢাকা মিরপুরের
উদ্দেশে বাড়ি থেকে বের হয় এদিকে চন্দ্রা এলাকায় পৌছালে ঐ নারীকে ফোন রিপন ফোন করে জানান তার
জন্য কারখানায় একটি চাকুরী ব্যবস্থা করেছে । পরে ঐ নারী মিরপুর না গিয়ে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায়
নেমে রিপনের সাথে দেখা করেন ।এসময় সাথে আরো দুইজন কে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে
দাড়িয়ে থাকতে দেখেন । পরে রিপন ঐ নারীকে সাথে থাকা নাজির হোসেন ও হোসেন আলীর সাথে যেতে
বলেন ।পরে ঐ নারী চাকুরীর জন্য ইজিবাইকে করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে পওে ঐ নারী বলেন
চাকুরীর কথা জিজ্ঞাসা করলে তারা বলেন আজকে চাকুরী হবেনা কালকে চাকরী হবে বলে ।এদিকে সন্ধা
নেমে এলে ঐ নারী বাড়িতে চলে যাবে বলে জানালে পরে তিন জনে মিলে ঐ নারীকে কালারপুর খাজারডেক
এলাকায় সরকারী গহীন বনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর র্পূবক ধর্ষণ করে ।পরে কাউকে কিছু না
জানানোর জন্য ঐ নারীকে হুমকি দিয়ে ধর্ষণকারীরা বলেন যদি এ ঘটনা কাউকে বলে তাহলে ঐ নারীকে
হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।এসময় ঐ নারীর ডাক চিৎকারে আসেপাশের
লোকজন এসে তাকে উদ্ধার করে থানায় পাঠায় । কতকাল রাতেই তিজনকে আসামী করে ঐনারী ধর্ষণ মামলা
দায়ের করে । রাতেই ঐ নারীকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে খাজাডেক এলাকা থেকে ধর্ষক
তিনজন কে গ্রেফতার করে রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করে আর ঐ
নারীকে মেডিকেল পরিক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আকবর আলী খান বলেন র্ধষণের
ঘটনায় তিজনকে আটক করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal