সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা পৌর সভার প্রতিষ্ঠার ২৩ তম বর্ষ আজ

জলঢাকা পৌর সভার প্রতিষ্ঠার ২৩ তম বর্ষ আজ

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

আজ শনিবার নিরবে পার হয়ে গেল নীলফামারীর জলঢাকা পৌর সভার প্রতিষ্ঠার ২৩ তম বর্ষ|

২০০০সালের মাঝামাঝি সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার জলঢাকা সদর ইউনিয়ন কে পৌরসভায় রুপান্তর করে ঘোষনা করেন| ২০০১ সালের ৮ জুলাই তৎকালীন আওয়ামীলীগ সরকার উপজেলার জলঢাকা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ১০৮টি পাড়া মহল্লার ২৮.২২ বর্গ কিলোমিটার আয়তনে ৮২,৩৮৫ জন জনসংখ্যা ও ২৭.৪৩২জন ভোটার নিয়ে ৩য় শ্রেনীর পৌরসভা গঠন করে এবং পৌর সভার কার্যক্রম এর শুভ সুচনা করেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান| সেই সময় সরকার জলঢাকা সদর ইউপির মেয়াদ শেষ হওয়ার ২মাস ১৪ দিন আগে পৌর সভায় উন্নীত করে জলঢাকার তৎকালীন ইউএনও কে প্রথম প্রশাসক নিয়োগ দেন।|২০০২ সালে পৌর সভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন বি এন পি নেতা আনোয়ারুল কবির চৌধুরী|২য় বারেও তিনি মেয়র হন| তিনি মারা গেলে উপ নির্বাচনে ইলিয়াছ হোসেন বাবলু মেয়র হন| পরে মেয়র হন ফাহমিদ ফয়সাল কমেট চৌ | সর্বশেষ নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হন ইলিয়াস হোসেন বাবলু।

বাবলুর সময়ে ২০১৩ সালের ১১জুন পৌর সভাটি ২য় শ্রেনীতে উন্নীত করে সরকার | এটি জলঢাকা বাসীর আন্দোলনের ফসল| পৌর বাসীর দাবী পৌর সুযোগ সুবিধা বাড়ানো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!