হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ৮১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ১ শত ৮৫ টাকার বাজেট ঘোষণা করেছে।
রবিবার(২৫জুন) দুপুরে পৌরমেয়রের কার্যালয় প্রাঙ্গনে উম্মুক্ত মঞ্চে তৃতীয় বারের মত এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু ।ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। তবে এই বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি।

বাজেটে পৌর ভবন ও মার্কেট নির্মান, উন্নয়ন, সংস্কার ও অবকাঠামো খাতে ব্যায় দেখানো হয
সব মিলিয়ে রাজস্ব খাতে ৪ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ১ শত ৮৫ টাকা আয় ও সমপরিমাণ টাকা রাজত্ব খাতেব্যয় দেখানো হয় বাজেটে।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে পৌর মেয়র জানান, জলঢাকা পৌরসভা হচ্ছে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটি ও শহরকে একটি আধুনিক ও মডেল স্মার্ট শহর গড়তে কাজ করছি। বর্তমান সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করছে।
তিনি বলেন, খুব শিগগিরই পৌর শহরের যানজট ও ফুটপাথমুক্ত করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিকায়ন আনা হবে।
বাজেট ঘোষণার শুরুতে পৌর মেয়র বঙ্গবন্ধু ও তার পরিবার সহ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বাজেট ঘোষণায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, থানা অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যাপক আবদুল গফ্ফার, মটর শ্রমিক সভাপতি আব্দুল মজিদ,সহ পৌর কাউন্সিলর ও সকল কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশার মানুষ।
projonmo21.com Popular bangla online newsportal