সর্বশেষ :
;
Home / গণমাধ্যম / ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে  বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় ১৪জুন সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু হয়েছে ।১৫ জুন বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি।

পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার সময় ১০/১২ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ময়মনসিংহ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;