নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলা পরিষদের উন্নয়ন খাতের অর্থায়নে ।অসহায় দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেযার,সেলাই
মেশিন,ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরন করা হয়েছে ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার(১৫জুন) সকালে এসব
সামগ্রী বিতরন করা হয় ।
কালিয়াকৈর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি
ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা র্কমর্কতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত
সেলাই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান
,বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, এসিল্যান্ড অনিন্দগুহ, উপজেলা
প্রকোশলী র্কমর্কতা বিপ্লব পাল, পল্লী উন্নয়ন র্কমর্কতা আবদুস সাত্তার ,ভাইস চেয়ারম্যান সেলিম
আজাদ ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি
আইয়ুব রানা,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এম তুষারী. বিভিন্ন ইউপি চেয়াম্যান সহ অন্যন্য
প্রশাসনিক র্কমর্কতা বৃন্দ সহ প্রমুখ ।

এসময় অসহায় দরিদ্র ও প্রতিবন্ধিদে মাঝে ২৫ টি হুইল চেয়ার,৫০ টি সেলাই মেশিন, উপজেলার
বিভিন্ন ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী ও দুই শতাধিক ফলজ ,বনজ, ও ঔষধী গাছের
চারা সহ জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে উপজেলা সমাজ কল্যান কমিটির মাধ্যমে ২৫ জনের মাঝে
৫০.০০০ হাজার টাকা চিগিৎস্যা অনুদান বিতরন করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal