সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে পরিত্যক্ত ঘরের নিচ থেকে হ্যান্ড গ্রেনেট উদ্ধার

কালিয়াকৈরে পরিত্যক্ত ঘরের নিচ থেকে হ্যান্ড গ্রেনেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা এলাকার মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত ঘরের মেঝে খুড়ে বুধবার(১৪জুন) সকালে একটি হ্যান্ড গ্রেনেট উদ্ধার করেছে পুলিশ ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় মুক্তিযুদ্ধের সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেঞ্জিচালা গ্রামের ঐ বাড়িতেই পরিবারের সাথে বসবাস করতেন মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম পরে তার পিতা রহিজ উদ্দিনের মৃত্যুও পর কয়েক বছর আগে অন্যান্য ভাইয়েরা আলাদা বাড়ি করেন ।

সেই সুবাধে ঐ বাড়িতে নুরুল ইসলামের মা জামেলা বেগম বসবাস কওে আসছেন ।প্রায় ৫৪ বছর ধরে বাড়িতে ঐ কক্ষটি পরিত্যক্ত অবস্থায় পরেছিলো হটাৎ মেরামতের প্রয়োজন পরলে ঘরটি পর্ূনরায় ভেঙ্গে নতুন করে তৈরি করতে চাইলে বুধবার সকালে মাটিকাটা লোক দিয়ে ঘরের মেঝের মাটি অন্যত্র সরিয়ে নেয়ার সময় মেঝের দুই ফিট নিচে মাটির হাড়িতে পলিথিন পেচানো একটি হ্যান্ড গ্রেনেট দেখতে পায় কাজের লোকেরা পরে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে খবর পেয়ে মৌচাক ফাড়ি ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে হ্যান্ড গ্রেনেটটি উদ্ধার করে নিশক্রিয় করার জন্য লাল ফিতা টাঙ্গিয়ে ঘটনার স্থান পুলিশের আয়ত্বে নেয় ।হ্যান্ড গ্রেনেটটি পরিক্ষা নিরিক্ষা করতে ইতিমধ্যে বোম ডিপোজিট ইউনিট কে খবর দিয়েছে পুলিশ ।তবে পুলিশের ধারণা গ্রেনেটটির বয়স আনুমানিক ৫০ বছরের উর্ধে ।

এ ঘটনায় মৌচাক ফাড়িঁ ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে গ্রেনেটটি উদ্ধার করা হয়েছে নিরাপত্তার সার্থে ঘটনাস্থল লাল ফিতা দিয়ে আয়ত্বে নেয়া হয়েছে । তবে যেহেতু এটি একটি মুক্তিযুদ্ধার বাড়ি হতে পারে মুক্তিযুদ্ধের সময় গ্রেনেটটি মাটির নিচে লুকিয়ে রাখতে পারে ।গ্রেনেটি পরিক্ষা নিরিক্ষা করতে বোম ডিপোজিট স্পেসালিষ্ট টিমকে খবর দেয়া হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;