হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে নীলফামারীর জলঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত।
বুধবার সন্ধ্যায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সংগঠনের ইউনিয়ন সভাপতি মাহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও সন্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক সালাউদ্দীন কাদের।প্রধান আলোচক ছিলেন সংগঠনের সদ্য
বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক ও সন্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মশিউর রহমান বাবু।
বক্তব্য রাখেন সংগঠনের সন্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, সন্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য রোস্তম আলী,মমিনুর রহমান,
ওহাব মিয়া,ইউপি সদস্য খায়রুল ইসলাম, প্রমুখ।
সভায় বক্তারা বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ দেশের প্রগতিশীল সচেতন মানুষের ও মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধে প্রতিক্রিয়াশীল বিএনপি-জামাত জোট স্বাধীনতা বিরোধী অপশক্তি কতৃক দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার অব্যাহত ষড়যন্ত্র মোকাবিলায় সকল দেশপ্রেমিক জনতা মুজিব রণাঙ্গনের অকুতোভয় সৈনিকেরা সদা প্রস্তুত থাকতে হবে।
আগামী নির্বাচন পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে দেশ বিরোধী অপশক্তির যেকোন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ‘জয় বাংলা”র সাহসী কাফেলা কে সজাগ ও সক্রিয় থাকার আহবান জানান।
সভা শেষে কেন্দ্রীয় কমিটির দেওয়া সদস্য ও নবায়ন ফরম বিতরন করা হয়
projonmo21.com Popular bangla online newsportal