সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি

 

বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফারীর জলঢাকায় কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের ২০২৩ – ২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

 

সোমবার ২৯ মে,২০২৩ ইং তারিখ বিকালে কৈমারী ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বসুনিয়া, ব্যাবসায়ী রশিদুল ইসলাম,ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আনিছুর রহমান, বিট অফিসার আকতার হোসেন,ইউনিয়ন পরিষদ সচিব রশিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, জোনাব আলী জনি,সংরক্ষিত নারী সদস্য রাজিয়া সুলতানা, কিশোর কিশোরী ক্লাবের অন্তরা,প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ২০২৩ – ২০২৪ অর্থ বছরের জন্য বিভিন্ন উন্নয়ন খাতে রাজস্ব বাজেটে ৮০ লক্ষ ৮৬ হাজার ৭১টাকা সহ মোট ৫ কোটি ৮৬ লক্ষ ৬৩ হাজার ৫ শত ৫১ টাকার বাজেট ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;