দেলোয়ার হোসেন সিকদার।
কালিয়াকৈর (গাজীপুর)
সবচেয়ে বড় আয়তনের সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথম নারী মেয়র ও বাংলাদেশে দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। তিনি সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লা কে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন জায়েদা খাতুন।
গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে ২৫ মে মধ্য রাতে বিজয়ী ঘোষণা করেন। জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। শুক্রবার (২৫ মে) রাত একটার সময় ৪৮০ কেন্দ্রের মোট ফলাফল পর্যায় ক্রমে ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ইভিএম এ চলে গাসিক এর ভোট গ্রহণ। ইভিএম নিয়ে সাধারণ ভোটার দের মধ্যে উৎসাহ, কৌতুহল, মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ইভিএম কে স্বাগত জানালেও মা, খালা ও বয়োবৃদ্ধ ভোটার গন ইভিএম কে ঝামেলা মনে করছেন। তাদের মতে ব্যালট এ সীল মেরে ভোট প্রদানই অধিকতর সহজ।
পরে ভোট গ্রহণ শেষ হলে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা শুরু করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন। এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
বর্তমান সরকারের বাঘা বাঘা সব নেতাদের সর্ব শক্তি নিয়োগ ও রঙিন পর্দার একঝাঁক তারকাদের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনের মাঠে, সেই সাথে পার্শ্ববর্তী উপজেলা ও জেলার আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের সর্ব শক্তি নিয়োগের পরও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও প্রভাবশালী নেতা বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লা পরাজিত হয়েছেন। এ পরাজয়ে সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন।
অপর দিকে জায়েদা খাতুন তার কোন রাজনৈতিক পরিচয় নেই, গাজীপুরের আপামর জনগণ তাকে চিনেনা।শুধু গাসিক এর সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা হিসেবে তাকে মানুষ চিনতে শুরু করে।গৃহিনী থেকে তিনি আজ দেশের সর্ব বৃহৎ নগরের জিম্মাদার।তিনি এখন থেকে হয়ে গেলেন ‘নগর মাতা’
শুক্রবার বিকেলে নবনির্বাচিত নগর মাতা মেয়র জায়েদা খাতুনের কাছে ” দায়িত্ব নেয়ার পর প্রথম কোন কাজ দিয়ে শুরু করবেন”? জানতে চাইলে তিনি বলেন, আমি প্রথমে মাননীয় প্রধান মন্ত্রী ও গাজীপুর বাসীকে ধন্যবাদ জানাই সেই সাথে সকল ভোটারদের কাছে আমি ঋণী। আমি আমার ছেলের অসমাপ্ত কাজগুলো দিয়ে আমার সিটি কর্পোরেশনের কাজ শুরু করবো” উল্লেখ্য গাজীপুর সিটি করপোরেশন গঠিত হবার পর বি এন পি হতে আ: মান্নান পরে আওয়ামী লীগ হতে জাহাঙ্গীর আলম নগর পিতা নির্বাচিত হলেও আ: মান্নান ও জাহাঙ্গীর আলম উভয়ই তাদের পূর্ণ মেয়াদ কাল বিভিন্ন কারণে দায়িত্ব পালন করতে পারেন নি।
projonmo21.com Popular bangla online newsportal