সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম ৩

কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম ৩

 

দেলোয়ার হোসেন শিকদার

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ডুবাইল চরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া তার স্ত্রী শেফালী বেগম এবং মজনু মিয়ার ছেলে নাহিদকে ধারালো অস্ত্র বহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। এ ব্যাপারে মজনু মিয়ার ছোট ভাই আয়নাল মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী মজনু মিয়া  বরাতে জানা গেছে আসামি কালু মিয়া (৪৫) লালু মিয়া(৪৭)উভয় পিতা  জালু মিয়া, গ্রাম ডুবাইল চরপাড়া। ভুক্তভুগী মজনু মিয়ার প্রতিবেশী গত ২২ মে সোমবার  সকাল ১১টার দিকে মজনু মিয়া বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে সাবেক মেম্বার জহির এর গাছ  কাটার কাজ করতেছিল, এমন সময় আসামি কালু মিয়া, লালু মিয়া মজনুর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে কালু মিয়া ও লাল মিয়া সহ অন্যান্য আসামিরা  ধারালো অস্ত্র লোহার রড ও লাঠি দ্বারা মজনুর উপর হামলা করলে মজনুর ছেলে নাহিদ(২২) বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে আসামি গন নাহিদের উপর হামলা করে এক পর্যায়ে তার শরীর সহ  মাথার বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।  এ ঘটনায় মজনু মিয়ার স্ত্রী ও নাহিদের মা নাহিদ ও  মজনুকে বাচাইতে এগিয়ে আসলে আসামি গন শেফালী বেগম কেও  লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আসামি গান ভুক্তভোগী মজনু  মিয়া শেফালী বেগম, ও নাহিদকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে নাহিদের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ভুক্তভোগী মজনু মিয়া ও তার স্ত্রী শেফালী বেগম কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ভুক্তভোগী মজনু মিয়া পুরুষ ওয়ার্ডে, এবং তার স্ত্রী মহিলা ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এবং ছেলে নাহিদের কথা বলে কান্নায় ভেঙ্গে পড়ছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা মজনু মিয়ার কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি কোনো কথা বলতে পারেননি  কারণ তার মাথায় ব্যান্ডেজ করা। শুধু অঝোরে কাঁদছেন আর অস্পষ্ট কন্ঠে  বলছেন আমার ছেলে নাহিদ বাচঁবে তো?  ওরা আমার ছেলেকে এবং আমার পরিবারকে হত্যা করতে চেয়েছিল, ওরা ভেবেছে আমরা মারা গেছি।  আমি এর সুষ্ঠু বিচার চাই,এসব কথা বলছেন আর সংজ্ঞা  হারাচ্ছেন ।   ভুক্তভোগী মজনু মিয়ার ছোট ভাই আয়নাল মিয়া উল্লেখিত ব্যক্তিদের আসামি করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি বাদীর সাথে কথা হয়েছে। ভুক্তভোগীরা চিকিৎসাধীন রয়েছেন। প্রক্রিয়াধীন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;