সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালথায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:“স্মার্ট ভূ‌মি সেবায় ভূ‌মি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপল‌ক্ষ্যে উ‌দ্ধোধনী অনুষ্ঠান, র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 

উপ‌জেলা প্রশাসন সালথা ও উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে সোমবার (২২‌ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে বেল‌ুন উ‌ড়ি‌য়ে ভূ‌মি‌সেবা সপ্তাহের উ‌দ্ধোধন করা হয়। এরপর এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী ভূ‌মি অ‌ফিস থে‌কে শুরু হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্ব‌রে এ‌সে শেষ হয়। র‌্যালী শে‌ষে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

 

 

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো: আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো: ওয়াদুদ মাতুব্বর।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো: সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায়, সালথা থানা পু‌লি‌শের এসআই তন্ময় চক্রবর্তী, সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু, গ‌ট্টি ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, মাঝার‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আফছার মাতুব্বর, রামকান্তপুর ইউ‌পি চেয়ারম‌্যান মো: ইশারত হো‌সেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা স‌রোয়ার হো‌সেন প্রমূখ।

এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গসহ বি‌ভিন্ন শ্রেনী পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

 

আলোচনা সভায় উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো: সালাহউ‌দ্দিন আইয়ূবী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট ভূমিসেবা নিশ্চিতকরনের জন্য দেশব্যাপী উদযাপিত হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ ২০২৩”। জনগণ যাতে শতভাগ হয়রানিমুক্ত এবং ঘরে বসে ভূমিসেবা পেতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

 

আ‌লোচনা সভায় বক্তারা স্মার্ট ভূ‌মি‌সেবা ও ভূমি মন্ত্রণাল‌য়ের ভূ‌মি সেবা সম্পর্কে আ‌লোচনা ক‌রেন, পাশাপা‌শি স্মার্ট ভূ‌মি সেবায় সবাইকে সম্পৃক্ত হওয়ার জন‌্য আহ্বান জানান। আ‌লোচনা সভায় প্রশ্ন‌ত্তো‌রের মাধ‌্যমে ভূ‌মি সেবা সংক্রান্ত বি‌ভিন্ন সমস‌্যার সমাধান করা‌ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;