মোঃ আসাদুজ্জামান নুর
গাজীপুরের কালীগঞ্জ পৌর ভূমি
অফিসের উপ-সহকারী কর্মকর্তা কাওছার হোসেন মোল্লাকে ঘুষ
গ্রহণের অভিযোগে বরখাস্ত করেছে গাজীপুর জেলা প্রশাসন।
গত ৬ মে দৈনিক আলোকিত সময় পত্রিকায় “ভুমি কর্মকর্তার ঘুষ
গ্রহণের ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদটি প্রকাশ হলে তা
উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে। পরে রবিবার (১৪ মে) তাকে
সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।
গাজীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান বলেন, ওই
কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও চিত্র গত ৬ মে সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায়
সংবাদ প্রকাশ হয়। ভূমি কর্মকর্তার এমন কর্মকান্ড ক্যাশলেস,
ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা বাস্তবায়নের
অন্তরায়। এ ছাড়া এ কর্মকর্তা ভূমি প্রশাসন তথা রাজস্ব প্রশাসনের
ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। প্রাথমিক অনুসন্ধানে তার
বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ‘দুর্নীর্তির
অভিযোগে সরকারি চাকরি থেকে এ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া
অব্যাহত আছে।
projonmo21.com Popular bangla online newsportal