সর্বশেষ :
Home / সারাদেশ / নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি লাবু চৌধুরীর

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি লাবু চৌধুরীর

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় কর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের এক আত্মা হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে নস্যাৎ করার জন্য অনেকেই ষড়যন্ত্র করবে। সবাই মিলে সেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।

 

সোমবার বিকাল ৪ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য লাবু চৌধুরী এমপি এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে আওয়ামী লীগের সহ সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

 

এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে উপজেলায় ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন লাবু চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!