কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজীপুরের কালীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলানবাজার এলাকায় ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাফছা নাদিয়া।
ভ্রাম্যমান আদালত এ সময় ৩ টি মামলায় ওই বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে থাকেন। এর মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ২০১৬ এর ০৬(১) ধারায় বিসমিল্লাহ টাইলস প্রতিষ্ঠানকে ৫ হাজার ও তুলিকা এন্টারপ্রাইজকে ২ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় জাহিদ ইকবাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা আর্থিক জরিমান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাফছা নাদিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে। শুধুমাত্র উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে নয়, পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারগুলোতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এএসআই খলিলুর রহমানসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal