নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার সৌরভ
গার্ডেন রিসোর্টেও হল রুমে শনিবার দিন ব্যাপি
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে
কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্বে
সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রানার সঞ্চালনায়
প্রথম অধিবেশনে বক্তৃতা করেন, জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারী
হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, সফিপুর মালেক
মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন
খান, নয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
হাবিবুর রহমান, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও
প্রধান শিক্ষ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী, আতাউর
রহমান প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশন শেষে চাপাইর বিবি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্বল হোসেন রানাকে
সভাপতি, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর
রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য একটি কমিটি
ঘোষণা দেওয়া হয়।
projonmo21.com Popular bangla online newsportal