সর্বশেষ :
Home / সারাদেশ / বিটুমিন তৈরির কারখানা থেকে গজারী বল্লী জ্বালানি কাঠ উদ্ধার

বিটুমিন তৈরির কারখানা থেকে গজারী বল্লী জ্বালানি কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা থেকে শুক্রবার দুপুরে বনবিভাগ কর্মকতার্রা বিটুমিন তৈরির কারখানা গজারি বল্লী ও জ্বালানি কাঠ উদ্ধার করেছেন। যার আনুমানিক বাজার বাজার মূল্য প্রায় দুই লক্ষক্ষ টাকা।

ঊন কর্মকতার্রা জানান, কালিয়াকৈর রেঞ্জের অধীনে বোয়ালি বীট কর্মকতার্র নেতৃত্বে ৪-৫জন বন কর্মকতার্ গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন এনার্জিটেক নামক বিটুমিন তৈরির কারখানায় অভিযান চালান। সেখান থেকে শতাধিক সরকারী বনের গজারী বল্লী গাছসহ নানা জাতের কাঠ উদ্ধার করেন। উদ্ধারকৃত গাছগুলো জব্দ করে বীট অফিসে নিয়ে আসেন।

বোয়ালী বন বিটের বিট কর্মকর্তা আবু ইউনুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন এনার্জিটেক নামক কারখানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পরিপক্ক ও অপরিপক্ক গজারির বল্লী ও জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখক্ষ টাকা হবে। ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!