সর্বশেষ :
;
Home / সারাদেশ / রাতের আধারে প্রতিপক্ষ দখল করে নিল জমি

রাতের আধারে প্রতিপক্ষ দখল করে নিল জমি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে বৃহস্পতিবার রাতের আধারে প্রতিপক্ষের বিরুদ্ধে ১২৩ শতাংশ দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে জায়েদা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুর রহিমকে প্রধান আসামী করে ১২ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও অভিযোগে জানা যায়,কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার জাকির হোসেনের সাথে একই এলাকার আব্দুর রহিম ও মিজানুর রহমানের ১২৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এনিয়ে জাকির হোসেন গাজীপুর বিঞ্জ জুডিশিয়াল আদালতে একটি দেওয়ানি মামলা মিজানুর রহমানদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা চলমান অবস্থায় বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম ও মিজানুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক নালিশি ওই জমি জোরপুর্বক সাইনবোর্ড, সীমানা পিলার পুতে কাটা তারের বেড়া দিয়ে দখল কওে নেয়। তবে প্রতিপক্ষ মিজানুর রহমানের দাবী নিজেদের ভোরে রের্কডিয় সম্পত্তিতে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে। তারা কারো জমি দখল করেনি বলেও জানান।

এব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, রের্কডিয় মুলে ওই জমি মালিক আমরা। আমাদের। জাকির হোসেনরা জোড় করে এতদিন সম্পত্তি ভোগ দখল করেছে। ২০১৫সালে রেকর্ড সংশোধনের মামলা করেন জাকির হোসেন কিন্তুু ২৩ সালে জাকির হোসেনের মামলা ম্যাজিষ্ট্রেট খারিজ করে দেয়।

এ বিষয়ে অভিযোগকারী জাকির হোসেন বলেন, ওয়ারিশ হিসেবে জমি সমান ভাগ হওয়ার কথা কিন্তুু রেকর্ডের সময় জমি সমান ভাগ না হওয়ায় ভুল ক্রমে মিজানুর রহমানদের নামে আরএস রেকর্ড হয়। বিষয়টি আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করি। বর্তমানে মামলা চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় তারা রাতের আধারে আমাদের জমি দখল করে কাটাতারের বেড়া ও জমিতে টিনের ছাপড়া দিয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) আফজাল হোসেন বলেন, মাঝুখান এলাকার জমি দখল নিয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;