সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বান্দাখোলা সমিতির রজত জয়ন্তী উদযাপন 

কালীগঞ্জে বান্দাখোলা সমিতির রজত জয়ন্তী উদযাপন 

 

 

মোঃআসাদুজ্জামান নুর

 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে প্রতিষ্টিত “বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লিঃ”র ২৫ বছরের রজত জয়ন্তী ২০২৩ অনুষ্টিত হয়েছে,বান্দাখোলা বাউল ঠাকুরের আশ্রম মাঠে।

১ মে সকাল ১১ টায় গীতাপাঠ, জাতীয় পতাকা ,সমবায় পতাকা উত্তল ও সাদা পায়রা উড়িয়ে রজত জয়ন্তীর শুভ উদ্ধোধন ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

সভাপতিত্ব করেন

সমিতির সভাপতি বাবু ধনঞ্জয় কুমার মজুমদার।অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিবন মন্ডল,

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধুরী,তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু,তুমলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ’র সদস্য দেলোয়ার হোসেন,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, উপজেলা আ’লীগের উপদেষ্টা নূরুল ইসলাম সরকার,জামালপুর কলেজের অধ‍্যক্ষ বাবু আনন্দ চন্দ্র দাস,তুমলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফী সোহেল খান,সম্পাদক শরিফ হোসেন,ছাত্রলীগের সভাপতি আবু রেহান রাসেন, সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিবন মন্ডল।

 

মেহের আফরোজ চুমকি বলেন সমবায় অবহিত সমাজ কে প্রতিষ্টিত করতে পারে। বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশী সমবায় ঘরে উঠেছে।এলাকার রাস্তা ঘাট,শিক্ষা প্রতিষ্টান, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি সমবায় একটি বড় ভুমিকা রাখছে।তাই বর্তমান শেখ হাসিনা সরকার সমবায় কে সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছে। এই এলাকার রাস্তা,ঘাট গুলো ছিল চলাচলের অনুপযোগী,আমি প্রতিটি রাস্তার উন্নয়ন করেছি। এই বাউল আশ্রমে সকশ উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছি,ভবিষ্যতে আপনাদের পাশে থেকে সহযোগিতা করে যাব।তাছাড়া বর্তমান শেখ হাসিনা সরকার দেশের সকল উন্নয়নে কাজ করে যাচ্ছে। দরিদ্র দেশ কে একটি ডিজিটাল দেশে রুপান্তরিত করেছে। মানুষের বিপদে পাশে থেকেছে। বিশ্বমহারী করোনাকালীন সময় উন্নত দেশ যখন ব‍্যর্থ হয়েছে,তখন শেখ হাসিনা সরকার দেশের মানুষের পাশে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;