সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে পূর্ব দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওয়ালেরটেক এলাকা থেকে নাম না জানা ৩২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা, ভৈরবগামী ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

 

গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

এসআই সাইফুল ইসলাম বলেন, দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে কালো রঙের হাফহাতা শার্ট এবং জিন্স প্যান্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে ভৈরবগামী চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে ভৈরবগামী রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;