নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা পূর্ব পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বাড়ির ৫০ টি কক্ষ ভূসম্মিত হয়েছে ।
সোমবার (২৪ এপ্রিল ) সন্ধ্যা ৭ টার দিকে ঐ এলাকার জামাল উদ্দিন ডাক্তার ,সোনিয়া বেগম ও কামাল হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাঘটে এতে আধাপাকা ও টিনসেট বাড়ির ৫০ টি কক্ষ পুরে যায় । আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানাযায়নি ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান সন্ধ্যা ৭ টার দিকে সোনিয়া বেগমের টিনসেট বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত পরে মূর্হতে জামাল উদ্দিন ও কামাল উদ্দিন এর বাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে তিন বাড়ির ৫০ টি কক্ষ পুরে যায় ।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় রাত ৮ টায় আগুন নিয়ন্ত্রনে আনে । তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার ইনচার্জ সাইফুল আলম বলেন খবর পেয়ে ২ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে তদন্ত করে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি জানাযাবে ।
projonmo21.com Popular bangla online newsportal