নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের উপর বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ট্রাক ও মাহিন্দ্র মোখুমুখি সংর্ঘষে শিশু সহ দুই নারী যাত্রী আহত হয়েছেন ।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তানহা হেলথ্ কেয়ার হাসপাতালে র্ভতি করেন ।
আহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড় মনোহারা গ্রামের লিটন মিয়ার স্ত্রী নুরেননেসা বেগম(২৫) ও পাবনা জেলার আটগড়িয়া থানার রাকিব হোসেনের ুস্ত্রী মীম আক্তার (১৮) । তারা মাহিন্দ্র করে চৌরাস্থা হতে চন্দ্রায় আসছিলেন ।এদিকে ঈদ যাত্রায় মহাসড়কে দর্ীঘযানজট থাকায় উল্টো পথে আসছিলেন এরপর চন্দ্রা থেকে আসা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে দুইজন আহত হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার এসআই খাইরুল ইসলাম ।
উল্লেখ্য মহাসড়কে সরকারী নিশেধাঞ্জা অমান্যকরে মাহিন্দ্র চলাচলের কারনে গত বছর ঈদে ঠিক একইস্থানে মাহিন্দ্র সড়ক দর্ূঘটনায় ৪ জন নিহত হয় ।
projonmo21.com Popular bangla online newsportal