সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি চুমকি

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি চুমকি

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতলা বিশিষ্ট মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি পুরাতন মসজিদ রয়েছে। দীর্ঘদিন যাবৎ মসজিদটি জরাজীর্ণ অবস্থায় আছে। তাছাড়া মসজিদটিতে মুসল্লী সংকুলানও খুব একটা হচ্ছিল না। তাই বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের সাথে কথা বলি। পরে তাদের সম্মতিতে আনুমানিক প্রায় দেড় কোটি টাকা (সম্ভাব্য) বাজেটে দ্বিতল ভবন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ অন্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!