সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় জেলেদের মাঝে ছাগল ও বৈধ জাল বিতরণ 

সালথায় জেলেদের মাঝে ছাগল ও বৈধ জাল বিতরণ 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়েছে।

সোমবার ১০ (এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তর সালথা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়।

এসময় ৫জনের ৮টি গ্রুপের ৪০ জন জেলেকে ৮টি বৈধ জাল ও ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে ও সালথা উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল আহসান তালুকদার (পিএএ)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার ভূমি মো: সালাহউদ্দিন আইয়ূবী। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;