সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৭ কক্ষ ভূস্মিত

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৭ কক্ষ ভূস্মিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর লাদেন মার্কেট এর টেকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কি টিনসেট বাড়ির সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার টেকপাড়া এলাকায় আব্দুর রাজ্জাক ও মহব্বত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা ফায়ার সার্ভিস সূত্রে জানায় রাত আটটার দিকে আব্দুর রাজ্জাক এর বাসার ভাড়াটিয়া সেলিনা বেগম কক্ষে থাকা অরক্ষিত কাট আউট থেকে আগুনের সূত্রপাত হয় পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তে অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে।পরে খবর পেয়ে সার্ভিসের দুইটি তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে ।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!