সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশীর ইফতার মাহফিল

গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের গাজীপুর -১ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন। কাশিমপুর থানার ভবানীপুর বটতলা এলাকায় নুরে আলম সিদ্দিকীর নিজস্ব কাযার্লয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গাজীপুরের কালিয়াকৈর,কাশিমুপর প্রেস ক্লাব ও কোনাবাড়ী সাংবাদিক কাযার্লয়ের দেড় শতাধিক সংবাদ কমর্ী অংশ নেয়। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন, গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নুর আলম সিদ্দিকী, কালিয়াকৈর প্রেসক্লাবে সভাপতি আইয়ুব রানা, নিবাহর্ী সভাপতি সরকার আব্দুল আলীম, কাশিমপুর প্রেসক্লাবেব সভাপতি মোঃ আমজাদ হোসেন, আরিফ হোসেন খোকন, শহিদুল ইসলাম প্রমুখ।

গাজীপুর-১ আসনের জাতীয় সংসদের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী বলেন, তিনি দীর্ঘ দিন ধরে বর্তমান সরকারের নানা মুখী কর্মকান্ড পোষ্টারের মাধ্যমে প্রচার করে যাচ্ছেন। তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমুলক কাজের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;