সর্বশেষ :
Home / সারাদেশ / ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহন

ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহন

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আসাদুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। সভাপতি এস এম আকিব, সাধারন সম্পাদক কুতুবউদ্দিন বাবু, কার্যকরী সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মিয়ারুল খান, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল,সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী,প্রচার সম্পাদক শহীদুল ইসলাম,লাইন সম্পাদক আল-আমিন হোসেন, কোষাধক্ষ্য কামাল শেখ রিঙ্কু,কার্যকরী সদস্য কাবেল আলী এবং মন্টু শপথ নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এমদাদুল হক, মেহেরপুর ইটভাটা মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াদ আজিম, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!