সর্বশেষ :
;
Home / সারাদেশ / ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ প্রমুখ। পরে সেই ভয়াল কালরাতে গণহত্যার শিকার স্বাধীনতাকামী মানুষদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবির ক্যাপশন ঃ ১. ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;