মোঃআসাদুজ্জামান নুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ পৌর বাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন বৃহস্পতিবার এক বাণীতে এই শুভেচ্ছা জানান মেয়র। মেয়র এস.এম রবীন হোসেন বলেন, ‘ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি কালীগঞ্জ পৌরবাসী সহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’ রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে মেয়র আরো বলেন, ‘অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই। প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে ইসলামী শরিয়ত অনুযায়ী রোজা পালনের তওফিক দান করুন। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ
projonmo21.com Popular bangla online newsportal