গাজীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Posted by: News Room
in সারাদেশ
March 21, 2023
170 Views
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় একটি মিলনায়তনে সামজিক সংগঠন ‘অতন্দ্র ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মেহজাবিন সুলতানার সভাপতিত্বে ও রকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন, পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মাসুম আলী, পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম ও কাজিউল ইসলাম প্রমুখ।
অতন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মেহজাবিন সুলতানা জানান, গত চার বছর ধরেআমাদের সংগঠনের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি । এছাড়া কারো রক্তের প্রয়োজন হলেও আমি তাদের রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় সোমবারও অনুষ্ঠানে অতন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ভৃঙ্গরাজ মন্দিরে একটি ফ্যান এবং উপজেলার বাঁশতলী গ্রামের কামরুন্নাহার বেগম নামের এক নারীকে সেলাই মেশিন উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, সমাজে ভালো কাজ করার মানুষের অভাব রয়েছে। এই সংগঠনটি উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষদের সহায়তা করে থাকে যা খুবই প্রসংশনীয়। আমাদের সবার উচিত অল্প পরিসরে হলেও সামর্থ অনুযায়ি মানুষের পাশে দাঁড়ানো।
2023-03-21