সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন সমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, সালথা থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, কৃষকলীগের সভাপতি মো: সেলিম মোল্যা, যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মো: তানবির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;