সর্বশেষ :
;
Home / সারাদেশ / দারুসসুন্নাহ হাফিজি মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

দারুসসুন্নাহ হাফিজি মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

 

দেলোয়ার হোসেন সিকদার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুরে দারুস সুন্নাহ হাফেজি মাদ্রাসার বাৎসরিক মাহফিল ও হাফেজ দের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর  পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর আলী সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস খান কাউন্সিলর কালিয়াকৈর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড,  মোঃ আমজাদ হোসেন সদস্য সচিব কালিয়াকৈরে পৌর যুবদল প্রমুখ।

দারুস সুন্নাহ হাফিজি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলামীন সাহেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন  পৌর মেয়র মো: মজিবুর রহমান,  আকবর আলী সহ অনেকে।  পৌর মেয়র তার বক্তৃতায় বলেন; উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এ মাদ্রাসাটি ধীরে ধীরে টিনের ঘর হতে আজ বহু তল স্হাপনা তৈরী হচ্ছে। বর্তমানে দু তলা করা হয়েছে। ছাত্র সংকুলান  না হওয়ায় তৃতীয় তলার কাজ দ্রুত করা প্রয়োজন সুতরাং মাদ্রাসার তৃতীয় তলার কাজের জন্য এক লক্ষ টাকা বরাদ্ধের ঘোষণা দেন। এ ছাড়াও আগত ধর্ম প্রাণ মুসলমান গন নগদ অর্থ এবং অনেকে ইট সেমেন্ট বালু ইত্যাদি অনুদান ঘোষণা করেন।

মাদ্রাসার মোহতামিম আব্দুর রহমান (নোমান)  তিনি তার স্বাগত বক্তৃতায় মাদ্রাসার বিভিন্ন স্বল্পতা, সঙ্কট ও প্রয়োজনীয়তার  দাবি দাওয়া তুলে ধরেন।মাদ্রাসার ডোনার ও সভাপতি হাজী মো: রিয়াজ উদ্দিন সাহেবের সভাপতিত্বে অপরাহ্ন হতেই চলে স্হানীয় আলেম ওলামাদের বক্তৃতা। দেশ বরেণ্য আলেমদের পদচারণায় ও কোরআন হাদিসের বর্ণনায় সভাস্থল হয়ে উঠে প্রাণবন্ত।গভীর রাত পর্যন্ত চলে এ ইসলামী মাহফিল। এর মধ্যে  মাদ্রাসা হতে কোরআনে হাফেজ হওয়া ১৫ জন নতুন হাফেজ দের মাথায় স্বীকৃতি স্বরূপ পাগড়ী পড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;