কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলায় পঞ্চমবারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান।
জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী অফিসার ডা.মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না প্রমুখ।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal