সর্বশেষ :
Home / সারাদেশ / কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মঙ্গলবার দুপুরে মাদক মামলায় বন্দি মোঃ কাউসার হোসেন (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

নিহত ওই হাজতি কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে মোঃ কাউসার (২৪)।

কারাগার সূত্রে জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দি ছিল কাউসার। মঙ্গলবার সকালে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে দুপুরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কাউসারকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-২৬(১১)২২ রুজু ছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার শাহজাহান মিয়া জানান,সকালে অসুস্থ হয়ে পড়ে কাউসার। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। আইনীপ্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!