সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে গ্যাস লাইন লিকেজে ফের অগ্নিকান্ড

কালিয়াকৈরে গ্যাস লাইন লিকেজে ফের অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লিবিদুৎ বাজার এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেজ হয়ে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।তবে পুরে গেছে পল্লিবিদুৎ এর সাব স্টেশনের মূল লাইনের বৈদুতিক তার ।

শনিবার (১৮ ফেংব্রুয়ারী ) ভোর পাচঁটার দিকে উপজেলার পল্লিবিদুৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লীবিদুৎ সাব স্টেশনের সামনে এ দর্ূঘনাঘটে ।

স্থানীরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ভোর আনুমানিক ৫ টার দিকে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে গেলে মূর্হতে পল্লীবিদুতের সাব স্টেশনের বৈদুতিক তারে আগুন লাগে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ুন্ত্রনে আনে ।এছাড়াও এর আগে একই স্থানে বেশ কয়েকবার আগুন লাগে ।তিতাস গ্যাস র্কমর্কতাদের দায়িত্বে অবহেলার কারনে বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে মনে করছে স্থানীয়রা ।তাছাড়া সব সময় গ্যাস বের হওয়ার কারনে সব সময় দর্ূগন্দ ছড়ানোর কারনে আতংকে চলাচল করছে পথচারীরা ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভোর পাঁচটার দিকে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগে পরে দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ুন্ত্রনে আসে । তবে এ ঘটনায় কেও আহত হয়নি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!