কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি:
বিএনপির সাথে গোপনে আতাঁত, দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মের সাথে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার বিকেলে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ দেওপাড়া এমপির বাসভবনে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপির কাছে বিতর্কিত যুবলীগ নেতা সুব্রত পালের বিরুদ্ধে অভিযোগ করেন।
সে বিএনপির সাথে গোপন যোগাযোগ রেখে বিভিন্ন অপকর্ম করে দলীয় সুনাম বিনষ্ট করছে এমন সব অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি সুব্রত পালকে দল থেকে বহিষ্কার করতে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করেন।
পরে রাতে উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু দলীয় প্যাডে স্বাক্ষরিতের মাধ্যমে সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করেন।
উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন বলেন, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগসাজশে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ড করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলীয় পদে থেকে বিভিন্ন অপকর্ম করেছে সেই সব অভিযোগ প্রমাণিত হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal